আব্দুর রশি(সাতক্ষীরা)সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর হাতে গড়া ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত ৫ রমজানে দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে মূল্যবান বক্তব্য রাখেন, সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তিনি ইফতার মাহফিলের পূর্বে পাক রওজা শরীফ জিয়ারত করেন এবং ইফতারের পরে মাগরিবের নামাজে ইমামতি করেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু রাসেল আশকারী, আবু ইসলাম, নলতা ইউনিয়ন জামাতের আমির মাস্টার আকবর হোসেন সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ সহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, মিশনের সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কর্মকর্তা আলহাজ্জ শিক্ষক সাইদুর রহমান, আলহাজ্জ শিক্ষক আবুল ফজল, আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, খায়রুল হাসানসহ মিশনের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের ৬ সহস্রাধিক মুসুল্লিবৃন