
চয়ন চৌধুরী(মোহনগঞ্জ থেকে)নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশার নিচে চাপা পড়ে ফারজানা আক্তার নামে ৭ বছর বয়সের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশু ফারজানা উপজেলার সুয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামের আব্দুল মন্নানের মেয়ে।মঙ্গলবার সকাল ১১টার দিকে মোহনগঞ্জ – আদর্শনগর সড়কের শেখপুর নামক স্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।নিহত শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রানাহিজল গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ফারজানা আক্তার গত ৫-৬ দিন আগে তার মা পারভিন আক্তারের সাথে একই ইউনিয়নের শেখপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশু ফারজানা খেলার ছলে তার নানার বাড়ির সামনের মোহনগঞ্জ -আদর্শনগর সড়ক পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে দ্রুত গতিতে আসা একটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু ফারজানা। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মোহনগঞ্জ থানার এসআই আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুটির পিতা আব্দুল মান্নান ঢাকায় চাকুরী করেন। খবর শুনে তিনি ঢাকা থেকে মোহনগঞ্জ আসার জন্য রওনা হয়েছেন। তবে তিনি আসার পরই এ বিষয়ে আইনি সকল কার্যক্রম সম্পন্ন করা হবে।