1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় ৪৪ পিস ইয়াবাসহ ৬ মাদককারবারি গ্রেপ্তার মোহনগঞ্জে গাঁজাসহ আটক ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কেশবপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ জন্মতিথি উপলক্ষে ভক্ত সমাবেশ সাতক্ষীরায় সাংবাদিকের উপর যুবদল নেতার পরিকল্পিত হামলা  জনতার পাশে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু নলতা শরীফে দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিলে সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাই আব্দুর সাত্তারের ইন্তেকাল পাটকেলঘাটায় তথ্য সংগ্রহকালে ২ সাংবাদিকের উপর হামলা,থানায় ভিত্তিহীন চাঁদাবাজির মামলা দায়ের কেশবপুরে জাটকা ইলিশ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড আশাশুনিতে সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সাথে পানি সংকট অধিপরামর্শ সভা

ধর্মপাশায় ৪৪ পিস ইয়াবাসহ ৬ মাদককারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(ভ্রাম্যমাণ প্রতিবেদক)সুনামগঞ্জের ধর্মপাশায় মাদক বিরোধী চলমান অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।এরআগে মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, রাজনগর গ্রামের মুকতুল হোসেনের ছেলে সোলেমান মিয়া (২০), মুদাহরপুর গ্রামের আলী আকবরের ছেলে মো. সাজ্জাদ মিয়া (২২), ধর্মপাশা গ্রামের মৃত: আব্দুল গফফারের ছেলে আসাদুজ্জামান শ্রাবন (২২), পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মোখলেছ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২২), দেওথান গ্রামের বাহিরুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম (১৯) ও মৃত জিল্লু মিয়ার ছেলে মো. রাজন মিয়া (২৪)।ধর্মপাশা থানার ওসি তদন্ত মো. ইমাম হোসেন জানান, দীর্ঘ ১০ ঘন্টা মাদকবিরোধী অভিযান চলাকালে ৪৪ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫৮০০ টাকা, ১টি প্লাটিনা মোটর সাইকেলসহ বেশকিছু মোবাইল জব্দ করা হয়। পরে রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট