1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ শফিয়ার রহমান(পাইকগাছা)পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকালে পাইকগাছা পৌর বাজার মনিটরিং ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য (খুলনা-০৬) মাওলানা আবুল কালাম আজাদ।এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাইকাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।পরিদর্শনকালে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও অতিরিক্ত দ্রুব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কঠোর নজরদারি এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন রমজানের পবিত্রতা রক্ষা ও জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন পবিত্র রমজানে মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য মালামাল ন্যায্য মূল্য বিক্রয় করতে হবে। প্রতিটি ব্যবসায়ী দোকানে মালামাল দামের তালিকা টানিয়ে রাখতে হবে। কোন ব্যবসায়ী ভেজাল যুক্ত খাদ্য বিক্রি করলে তাকে আইনে আওতায় আনা হবে।উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সদস্য কাজী তামজিদ আলম, মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডাক্তার আছাদুল হক, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, মুফতি আহম্মদ আলী মোঃ শফিয়ার রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মন্টু কাগজী ও আবুল কালাম আজাদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট