1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরায়)সাতক্ষীরা: গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার (০৯ মার্চ ২০২৬) সাতক্ষীরা সদরে অবস্থিত ম্যানগ্রোভ সভাঘরে এক ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলার সংগঠক মোঃ আলফাত হোসেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুনীর চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী,সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের নেতা মামুনুর রহমান এসময় আর ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী,দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী,গণ আন্দোলন জোটের আহ্বায়ক এ্যাড.খগেন্দ্রনাথ ঘোষ,প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সভাপতি কবি সৌহার্দ সিরাজ, জেলা বিএনপির প্রতিনিধি, সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন, জেলা উলামা দলের সভাপতি হাফেজ সাইফুল্লাহ আল কাফী, উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন, জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মোসলেম, সহ সভাপতি রওনক বাশার, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেল বেলাল, গণসংহতি সদস্য সুরাত আলী, মাস্টার ফজলুল হক, মোঃ মফিজুল ইসলাম, রবিউল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান, ধীমান সরকার, আব্দুল্লাহ বিশ্বাস, আশরাফ সরদার, শ্যামনগর উপজেলা জিএসএ-র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।আলোচনা সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমানুষের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট