1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা)আরবির পাশাপাশি ইংরেজি ও আধুনিক শিক্ষায় অনন্য উদাহরণ এখন আল হেরা প্রি-ক্যাডেট এন্ড মডেল মাদরাসা। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন নলতায় এ শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল এখন জেলাব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণীতে ১৮ জনের অংশগ্রহণে ৪ জন ট্যালেন্টপুল সহ মোট ১৭ জন বৃত্তি প্রাপ্ত হয়েছেন। ৮ম শ্রেণীতে ৭ জনের অংশগ্রহণে ৪ জন ট্যালেন্টপুল সহ মোট ৫ জন শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি পেয়েছেন। প্রতিষ্ঠানের দাবি পুরো জেলায় সম্ভবত এটিই মোট উপস্থিতির তুলনায় সর্বোচ্চ সফল ফলাফল।৯ মার্চ (সোমবার) সকালে বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত সফল শিক্ষার্থীদের মাঝে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বকর সাকিব জামানের সঞ্চালনায় আলহাজ্ব মোকসেদ আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মুহাদ্দিস রবিউল বাশার (এমপি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, জামায়াত নেতাদের মধ্যে আবু রাসেল আসকারী, শিক্ষক আনোয়ারুল ইসলাম, মাওঃ আশারাফ, নলতা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আকবার হোসাইন, বিএনপি নেতা রফিকুল ইসলাম খোকন, সমাজসেবক ও মৎস ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, শিক্ষক নাজমুল ইসলাম, আল হেরা প্রি-ক্যাডেটের অধ্যক্ষ মাওঃ মনিরুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে নব-নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বশারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা। আলোচনা শেষে কৃতিত্বের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।প্রধান অতিথি বক্তব্যে বলেন, একজন মানুষকে কোরআনের আলোকে গড়ে তোলার জন্য যে শিক্ষা, মানবিক শিক্ষা, মানবতার শিক্ষা দেয় এটাই কোরআনের শিক্ষা বলে গণ্য হয়। আমি এই প্রতিষ্ঠানে এসে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, আমার পৌত্রকেও আমি আল হেরা প্রি-ক্যাডেট ও মডেল মাদরাসায় ভর্তি করিয়েছি। আমার কাছে এ প্রতিষ্ঠান ভালো লেগেছে, আস্তে আস্তে এখানের উন্নতি লাভ করুক এটা কামনা করি। আমিও সর্বাত্মকভাবে সহযোগীতা করার চেষ্টা করবো।অনান্য বক্তারাও প্রতিষ্ঠানের অভাবনীয় সাফল্যে অভিভূত হয়ে প্রশংসা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট