1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল, ধর্মীয় আবহে মুখর দেবহাটা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ সাতক্ষীরা (সাতক্ষীরার) দেবহাটা উপজেলার আস্কারপুর দরবার শরিফ প্রাঙ্গণে বিশ্বওলী হযরত শাহসুফি আলহাজ্ব আলীম বক্স শাহ ওয়াছি (রহঃ)-এর স্মরণে ৬ষ্ঠবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ওরস শরিফ ও ওয়াজ মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া এ ওরস শরিফে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ।ওরস শরিফের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা আলেম-ওলামাগণ পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন। তাদের বক্তব্যে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং বর্তমান প্রেক্ষাপটে ইসলামের তাৎপর্য তুলে ধরা হয়।প্রথম দিনেই স্থানীয়সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে দরবার শরিফ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় দিনেও একই চিত্র লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষের জন্য পৃথক বসার সুব্যবস্থা থাকায় মুসল্লিরা নির্বিঘ্নে ওয়াজ শুনতে পারছেন। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশ।ওরস শরিফকে কেন্দ্র করে প্রায় ২০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সিলেট, হবিগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে আস্কারপুর দরবার শরিফ এক বৃহৎ ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়েছে।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এই মাহফিলে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দেশের প্রখ্যাত বক্তারা ধারাবাহিকভাবে বক্তব্য রাখছেন, যা মুসল্লিদের জন্য জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ সৃষ্টি করছে।ওরস শরিফ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে একটি দক্ষ স্বেচ্ছাসেবক দল। আগত মুসল্লিদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানীয় জলসহ প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।ওরস শরিফের শেষ দিনে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, শেষ দিনে মুসল্লিদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট