1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোহনগঞ্জ মডেল মসজিদে জুমা’র নামাজের প্রাক্কালে ওসির বক্তব্য

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ(স্টাফ রিপোর্টার )আজ (২৭মার্চ- শুক্রবার) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা মডেল মসজিদে জুমা’র নামাজ আদায় করেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন। খতিবের খুৎবা প্রদানের প্রাক্কালে খতিবের অনুমতি নিয়ে তিনি কিছুক্ষণ কথা বলেন।মসজিদে তখন মুসুল্লি ভরপুর। সবাই তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন। প্রথমে তিনি ধর্মীয় বিষয়ে গভীর তত্ত্বীয় কথা বললেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে মাজার নিয়ে দেশের অনেক জায়গায় মব সেসন তৈরি হয়েছে, হচ্ছে। তাই তিনি মাজারের বিষয়ে ইসলামি শরীয়া অনুযায়ী মূল্যবান কথা বললেন। শুনে মনে হচ্ছিল কোনো বিশিষ্ট আলেম কথা বলছেন। এ বিষয়ে তাঁর বক্তব্যের মূল বিষয় হলো – “কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ইসলাম রক্ষার নামে মাজারপন্থিদের গায়ে হাত তোলা যাবে না। বরং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন- “ হযরত মুহাম্মদ (সা.) কখনও সহিংসতা পছন্দ করতেন না। এমনকি তায়েফের ময়দানে কাফেররা যখন তাঁর সমস্ত শরীর রক্তাক্ত করেছিল, তখনও তিনি কাফেরদের প্রতি প্রতিশোধ পরায়ন সহিংস না হয়ে তিনি তাদের হেদায়েতের জন্যে দোয়া করেছিলেন। সুতরাং কোনো অবস্থাতেই আইন লংঘন করা যাবে না।”অতঃপর তিনি মোহনগঞ্জকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে মাদকের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। সমাজ থেকে মাদক নির্মূলে সন্তানদের প্রতি অভিভাবকগণের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। মাদকের ছোঁবলে সমাজ যেভাবে আক্রান্ত হয়েছে তাতে শুধু প্রশাসনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। বরং মাদক নির্মূলে অভিভাবক, সুশীল সমাজ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক মহলসহ সমাজের বিভিন্ন পেশাজীবি সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।তিনি তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় মসজিদে মোহনগঞ্জের অনেক গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট