পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলার ভেরচী যুব সংঘ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল-২৬) ভেরচী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে বাংলা নববর্ষে গ্রামীণ খেলার পাশাপাশি বিভিন্ন খেলার আয়োজন করেন এতে দৌড় প্রতিযোগিতা, ধীরে সাইকেল চালানো, ধীরে মোটরসাইকেল চালানো বালিশ চালনা, কলা গাছে উঠা-সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গৌরিঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক টিপু সুলতান-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি এস এম আলিমুজ্জামান রানা, যুবদল নেতা শেখ মোঃ রাসেল, জি এম ফারুক, সাইফুল খাঁ, মোঃ কামরুল শেখ, ভেরচী ওয়ার্ড বিএনপি সভাপতি মজিবর সদ্দার, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মেঝ, সহ-সভাপতি মোঃ আশরাফ সদ্দার,থানা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা পিয়াস, অনিক প্রমুখ।