আব্দুর রশিদ(সাতক্ষীরা)আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ কুমার গোলদার, ভারপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা খাতুন রুমা, পিআইও আমিরুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, মাওঃ আবু বক্কর সিদ্দিক, প্রভাষক মাহাবুবুল হক ডাবলু, প্রভাষক দীপঙ্কর বাসার দিপু, হাজী আবু দাউদ ঢালী, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন অফিস প্রধানগন ও কমিটির সদস্যবৃন্দ। সভায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, মৎস্য ঘেরে চুরি-ছিনতাই, মরিচ্চাপ ব্রিজের নিচে জমি দখল, সাম্প্রতি চক বাউশুলি মৌজায় জমি দখল, বিভিন্ন এলাকায় জমির ডিসিআরে অনিয়মের কারনে দ্বন্দ্ব, ঝগড়া-বিবাদ, আশাশুনি প্রাইমারী স্কুল ও ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত ভবনে অপরাধ রোধ, আনুলিয়ায় মৎস্য ঘেরের পানির ধাক্কায় রাস্তা ভাঙ্গনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং মানিকখালী ব্রীজের কাছে শ্মশান ঘাট নির্মান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।