1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সমাধান’-এর ব্যবস্থাপনায়, ‘অরবিস ইন্টারন্যাশনাল’-এর অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় কেশবপুরে ছানী রোগী বাছাই উপলক্ষে ওই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৫ মে-২৬) সারাদিন ব্যাপী কেশবপুরে সমাধান সংস্থার প্রধান কার্যালয় অনুষ্ঠিত এই ক্যাম্প পরিচালনা করেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের এ্যসিসট্যান্ট সার্জন ডাঃ মোঃ হাবিবুল্লাহ ও তার সহকারীবৃন্দ। সমাধান সংস্থার বিভিন্ন শাখাভুক্ত সমিতির সদস্যসহ অন্যান্য চক্ষু রোগীদেরকে এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। চক্ষু পরীক্ষার পর অপারেশন উপলক্ষ্যে ছানী রোগী চিহ্নিত করা হয় এবং বাকি রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এই চক্ষু ক্যাম্পে মোট ৯০ জন রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সমাধান সংস্থার পরিচালক (সাধারণ) শাহীনুর রহমান, পরিচালক (অর্থ) শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলী, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশরাফুজ্জামান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রায়হান আহমেদ শুভসহ অন্যান্য কর্মকর্তা।
জানা যায়, অনুষ্ঠিত এই চক্ষু ক্যাম্পে ২৪ জন ছানী রোগী সনাক্ত করা হয় এবং তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য তাৎক্ষণিকভাবে শিরোমণি বাদামতলা খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালে নিজস্ব গাড়ী যোগে নিয়ে যাওয়া হয়। চক্ষু অপারেশন শেষে আগামী ৭ মে পুনরায় গাড়ী যোগে তাদের কেশবপুরে পৌঁছে দেয়া হবে। ছানী রোগীরা জানান, বিনামূল্যে অপারেশনে আমরা একটা বড়ো খরচের হাত থেকে বেঁচে যাবো। সাথে সাথে এই কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট