ডুমুরিয়া (খুলনা),প্রতিনিধি/'দক্ষ নারী শক্তি,খামারের উন্নতি' এ শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলায় ১০০ জন নারী দুগ্ধ খামারীর অংশগ্রহণে 'নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১১ মে) সকাল ১০ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের এরিয়া ম্যানেজার মোঃ আইয়ুব হোসেন এর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মোঃ আছের আলী, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের প্রোডিউসার সার্ভিস বিভাগের ভেটেনারি সার্জন ডাক্তার হাসান মাহমুদ। এসময় আরোও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ হারুনুর রশিদ ও ভেটেনারি সার্জন জেড.এম. হাসিব- উল ইসলাম।প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্র্যাক তার প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যাক ডেইরি নারী দুগ্ধ খামারীদের দক্ষতা বৃদ্ধি করতে যে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে তা নিঃ সন্দেহে প্রশংসার। এই প্রশিক্ষণ কর্মসূচি নারী খামারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা পালন করবে।এ সময় স্থানীয় খামারি,কৃষি উদ্যোক্তা, উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভূমি), প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটিতে খুলনার ডুমুরিয়া উপজেলা ও বাগেরহাট সদর উপজেলার ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারী দুগ্ধ খামারীকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ সংগ্রহের লক্ষ্যে বিনামূল্যে ১ টি করে মিল্ক নেট বা দুধ ছাকনি প্রদান করা হয়।