1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুর খাদ্য গুদামে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১৪ মে*২৬) উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ধান ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ধান ক্রয় কমিটির সদস্য আলমগীর কবির বিশ্বাস, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাছেনুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামি কেশবপুর পৌর আমীর প্রভাষক জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতুবৃন্দ।অনুষ্ঠানে উপজেলার ভোগতী গ্রামের কৃষক জিহাদ হাসানের কাছ থেকে ৩ হাজার কেজী ধান ক্রয়ের মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি বছর কেশবপুর উপজেলায় ১৩”হাজার ৫”শ ৯৫ হেক্টর জমিতে বোর ধান চাষ হয়েছে। সরকারিভাবে ১৩”শ ৫১ মেট্রিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। এতে কৃষক লাভবান হবেন।ধান ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বলেন, চলতি মওসুমে ১ হাজার ৭”শ ১০ জন কৃষক খাদ্য গুদামে ধান বিক্রির জন্যে আবেদন করেন। তার মধ্যে লটারীর মাধ্যমে তালিকাভূক্ত ৪”শ ৫৩ জন কৃষক খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করবেন। এতে তারা লাভবান হবেন।ধান ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, কেশবপুর খাদ্য গুদামে সরকারিভাবে ৩৬ টাকা কেজি দরে ১৩”শ ৫১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। খুশিমনে কৃষকরা ধান সরকারি গুদামে জমা দিচ্ছেন এবং সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট