পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি)ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের আয়োজনে নারী ও শিশু পাচার এক দূর্বহ যন্ত্রণা এবং মাদক ও কিশোর গ্যাং-এর ভয়াবহতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু পাচার রোধ-সহ মাদকের কুফল, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অধিক মনোযোগী করার লক্ষে ওই অনুপ্রেরণামূলক "সেমিনার" করা হয়।বুধবার (৬ মে-২৬) গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের কলেজ মিলনায়তনে অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ মিন্টু মিয়া-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, যশোর সরকারি সিটি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সবুজ শামীম আহসান।সেমিনারে আলোচনা করেন, পরিচালনা পরিষদের সদস্য জনাব মোঃ আইয়ুব হোসেন, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস, মাহমুদ হাসান ও প্রভাষক রাশিদা খাতুন।আলোচকগণ, নারী ও শিশু পাচার রোধসহ মাদকের কুফল, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ শীর্ষক অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।ঐতিহ্যবাহী গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ কতৃপক্ষের আয়োজনে প্রায় চারশতাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থীদের উপস্থিতিতে এতো সমৃদ্ধ সুন্দর একটি সেমিনার শতভাগ সফল হওয়ায় প্রধান আলোচক যশোর সরকারি সিটি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সবুজ শামীম আহসান কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।