চয়ন চৌধুরী, (মোহনগঞ্জ থেকে)নেত্রকোনার মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।তৃণমূল পর্যায়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এ ভাতা প্রদান করা হয়।সোমবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের হাসপাতাল রোডস্থ সংস্থারটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ভাতা বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আসমা আক্তার বিথী।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মোহনগঞ্জ প্রসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন ও সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল।এছাড়াও উপস্থিত ছিলেন, সংস্থার হস্তশিল্প প্রশিক্ষক ঝর্ণা আক্তার ও বিউটিফিকেশন প্রশিক্ষক দিপালী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার উপদেষ্টা আজমল হোসেন চৌধুরী।অনুষ্ঠানে ১৮ জন হস্তশিল্প প্রশিক্ষণার্থীকে যাতায়াত খরচ বাবদ মোট ৩৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া একদিনের জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া ২০ জনকে দুই হাজার টাকা করে ভাতা এবং ড্রপআউট হওয়া পাঁচ শিক্ষার্থীকে ভর্তি ফি ফেরত দেওয়া হয়।বক্তারা বলেন, “নারীরা দক্ষ হয়ে উঠলে পরিবার ও সমাজ দুটোই এগিয়ে যায়। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হলে বেকারত্ব কমবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। যারা এই প্রশিক্ষণ নিচ্ছেন, তারা ভবিষ্যতে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এজন্য সবাইকে ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে কাজ শেখার আহ্বান জানানো হয়।”সভানেত্রী আসমা আক্তার বিথী বলেন, “আমাদের সংস্থা বর্তমানে তিনটি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। প্রশিক্ষণার্থীদের ৪০টি ক্লাসের মাধ্যমে সেলাইসহ বিভিন্ন হাতের কাজ শেখানো হয়। প্রতি ক্লাসে অংশগ্রহণের জন্য প্রত্যেককে ১৫০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হয়। উপস্থিতির ভিত্তিতে ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়।