1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খর্নিয়া বাজারে জমজমাট গরুর হাট, নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তিতে ক্রেতারা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজারে বসেছে জমজমাট গরু ও ছাগলের হাট। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা, পশু চিকিৎসক দলের উপস্থিতি এবং সুশৃঙ্খল পরিবেশের কারণে দূর-দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন এই হাটে।হাটে ঘুরে দেখা যায়, বিভিন্ন জাত ও আকারের গরু এবং ছাগল নিয়ে বিক্রেতারা উপস্থিত হয়েছেন। ক্রেতাদের ব্যাপক উপস্থিতিতে পুরো হাট এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পশু স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য ডাক্তারি টিমও দায়িত্ব পালন করছে।বিভিন্ন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর পশুর দাম কিছুটা কম রয়েছে। ফলে ক্রেতারা তাদের পছন্দের পশু তুলনামূলক সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন। এতে ক্রেতাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।হাটের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, সোমবার সারাদিনে ১০ হাজারেরও বেশি গরু এবং ৫০০টির বেশি ছাগল বিক্রি হয়েছে। পাশাপাশি সরকারি নির্ধারিত হার অনুযায়ী ইজারা ও অন্যান্য ফি আদায় করা হচ্ছে বলে তারা জানান।হাট কর্তৃপক্ষ আরও জানায়, ঈদকে সামনে রেখে আগামী মঙ্গলবার ও বুধবার আরও বৃহৎ পরিসরে এবং জাঁকজমকপূর্ণভাবে হাট পরিচালনা করা হবে। ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।স্থানীয়দের মতে, সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পশু চিকিৎসা সুবিধার কারণে খর্নিয়া বাজারের এই গরুর হাট দিন দিন ক্রেতা-বিক্রেতাদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে। ঈদকে কেন্দ্র করে আগামী দুই দিন হাটে আরও বেশি সংখ্যক পশু ও মানুষের সমাগম হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট