আব্দুর রশিদ(সাতক্ষীরায়)সাতক্ষীরার তালা উপজেলায় বুধবার (২০শে মে) ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, চামড়া রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা এবং এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভাগুলোতে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজীরা খাতুন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রাসেল রানা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, ধামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কালাম হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।সভাগুলোতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি গ্রহণ, উপজেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয়, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ন্যায্যমূল্যে বাজারজাতকরণ এবং এলপিজি গ্যাসের নিরাপদ ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, অনলাইন জুয়া, মাদক ব্যবসায় ও সেবনকারীকে আইনের আওতায় আনতে হবে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে চামড়া ব্যবসায় কোনো ধরনের অনিয়ম রোধ ও এলপিজি গ্যাস ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।