1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি)পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আলতাপোল এলাকার সাড়ে আটশো পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু। শনিবার (২৩ মে-২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঈদ সামগ্রী বিতরণ করেন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে নিজস্ব অর্থায়নে ওয়ার্ডের প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করায় এলাকার সর্বস্তরের জনগণের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।জানা গেছে, সকল স্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক দৃষ্টিকোণ থেকে শনিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত পৌর শহরের থানা মোড়, শান্তিপাড়া, মাছবাজার, কলেজপাড়া, আলতাপোল এলাকার প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে বিরানির চাউল, মসলা, সেমাই, চিনি, সয়াবিন তেল ও আলু প্রদান করা হয়।ঈদ সামগ্রী পেয়ে ধনী ও গরীর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সুবিধাভোগীর অনেকেই বলেন, সাবেক কাউন্সিলর বাবু সবসময় গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। প্রতিবছর ঈদুল ফিতরের সময় নিজস্ব অর্থায়নে তার ওয়ার্ডের সকল পরিবারের পানির বিল পরিশোধ করেন। প্রচন্ড শীতের মধ্যে গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং মা-বোনদের মাঝে শাড়ি, থ্রি-পিস বিতরণ করেন। শুধু তাই নয়! সদ্য ভুমিষ্ট হওয়া শিশুর জন্য বেবি সেট প্রদান করে থাকেন। নানান মানবিক কর্মকান্ড পরিচালনার জন্য এলাকায় বেশ জনপ্রিয় একজন নেতা এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে সুনাম কুড়িয়েছেন।

এ ব্যাপারে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, কে ধনী, কে গরীব সেটা মূখ্য বিষয় নয়! সকল ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য নিজ ওয়ার্ডের সকল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ-উল-আযহার শুভেচ্ছা রইলো। সকলের শান্তিতে হোক আমার শান্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট