1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শেখ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ মে-২৬) দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে ওই অভিযান চালানো হয়।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মির্জানগর গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল। এতে গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ায় সোমবার দুপুরে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ অনুযায়ী অভিযুক্ত শেখ রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মির্জানগর গ্রামের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করা হচ্ছিল। বিশেষ করে কৃষিজমি, রাস্তার পাশ ও খালসংলগ্ন এলাকা থেকে মাটি উত্তোলনের ফলে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছিল। ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। পাশাপাশি কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে অভিযোগ ওঠে স্থানীয়দের পক্ষ থেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট