1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি/কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ দেব নাথের শুভ জন্মদিন উপলক্ষে কেশবপুরের সাংবাদিক, সুধীজন, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। পহেলা জুন তার শুভ জন্মদিন। ইংরেজি ১৯৫৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন।দীর্ঘ কয়েক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত পরেশ চন্দ্র দেব নাথ কেশবপুরের গণমাধ্যম জগতের একজন সুপরিচিত, সজ্জন ও সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত সততা, ন্যায়নিষ্ঠ অবস্থান এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে সাধারণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা, সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও দিকনির্দেশনা সর্বমহলে প্রশংসিত। একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের পাশে থেকে তাদের উৎসাহ ও পরামর্শ দিয়ে আসছেন।সহকর্মীদের মতে, পরেশ চন্দ্র দেব নাথ একজন সৎ, বিনয়ী, পরোপকারী ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ। তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব কেশবপুরের সাংবাদিক সমাজকে সমৃদ্ধ করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তাঁকে সকলের কাছে প্রিয় করে তুলেছে। চাকুরী জীবন থেকে অবসর নেওয়ার পর সাংবাদিকতা জীবনে আরও জোরেসোরে কাজ চালিয়ে যাচ্ছেন।এ উপলক্ষে কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পরেশ দাদা আমাদের প্রেসক্লাবের একজন অভিভাবকতুল্য ব্যক্তি। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও আন্তরিকতা আমাদের পথচলায় অনুপ্রেরণা জোগায়। তিনি শুধু একজন দক্ষ সাংবাদিকই নন, একজন মানবিক ও সৎ মানুষ হিসেবেও সকলের শ্রদ্ধাভাজন। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করছি।” কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু আরও বলেন, “পরেশ চন্দ্র দেবনাথের মতো অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক সমাজের জন্য এক মূল্যবান সম্পদ। তাঁর কর্মময় জীবন ও অবদান আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি তিনি আগামী দিনগুলোতেও সাংবাদিকতা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখবেন।”জন্মদিনের এই আনন্দঘন দিনে কেশবপুর থানা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-শান্তি এবং কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করা হয়েছে। শুভ জন্মদিন পরেশ দেবনাথ। আপনার আগামী দিনগুলো হোক সুস্থতা, সুখ, সাফল্য ও সম্মানে ভরপুর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট