1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা)ভারতের তামিলনাড়ুতে ইটভাটায় দীর্ঘদিন কাজ করে চোরাই পথে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ আহতরা হলো সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত খাজের আলী সরদারের পুত্র শাহিন (৩০) এবং অপরজন একই গ্রামের গোলাম রব্বানীর পুত্র মহিউদ্দিন ( ৪৩)। বুধবার (৩ জুন) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। গুলিবিদ্ধ আহত অবস্থায় সীমান্তের দালালদের মাধ্যমে একটি প্রাইভেট কার যোগে কালীগঞ্জের পাউখালী নামক স্থানে পৌঁছায়। ঐ সময় স্থানীয়দের সহায়তায় আহত রক্তাক্ত অবস্থায় ভোর সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। ঐ সময় কর্তব্যরত ডাঃ সুজায়েদ হোসেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে কর্তব্যরত ডাঃ সুজায়েদ হোসেন এ প্রতিনিধিকে জানান। তিনি আরো জানান গুলিবিদ্ধ আহত মহিউদ্দিনের মাথা ও হাতের কব্জি এবং শাহিনের পিঠে গুলিবিদ্ধের চিহ্ন ছিল। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন ঘটনাস্থল হাসপাতালে পৌছালে আহতদের দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান। তবে এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নিকট ফোন দিলে তিনি রিসিভ করেননি। তবে গুলিবিদ্ধের ঘটনা ও স্থান নিয়ে পরস্পর বিরোধী নানান বক্তব্য গুঞ্জন পাওয়া গেলেও প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে অনেকেই সাতক্ষীরা সদরের কুশখালি আবার কেউ বলছে কালীগঞ্জের বসন্তপুর ও বাঁশ ঝাড়িয়া সীমান্তে ঘটতে পারে। তবে এ বিষয়ে বসন্তপুর এবং বাঁশ ঝাড়িয়া ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজায়েদ হোসেন এ প্রতিনিধিকে জানান গুরুতর আহতরা তাকে জানিয়েছেন তারা প্রায় ১ বছর আগে কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ুতে ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতো। ভারতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা দালালদের মাধ্যমে চোরাই পথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে এ ঘটনা ঘটে। এছাড়া তাদের নিকট থেকে আর কিছু জানা সম্ভব হয়নি। বর্তমান আহত ২ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট