1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক আশাশুনির মানিকখালি ব্রিজের সামনের সড়কে আবারো গর্ত যেকোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের

যশোর-কেশবপুর সড়কের পাশে আশ্রয় নেওয়া মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর-কেশবপুর সড়কের পাশে আশ্রয় নেওয়া মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কেশবপুরে জলাবদ্ধতার ক্ষতিগ্রস্ত সড়কের পাশে টংঘর বানিয়ে আশ্রয় নেওয়া ৭০ টি পরিবারের মাঝে রাতের বেলায় ভোজ্য পণ্য বিতরণ করলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ।বৃহস্পতিবার (৭ আগস্ট২৫) প্রায় আটটায় যশোর-চুকনগর সড়কে কেশবপুরের মধ্যকুল এলাকায় টংঘর বানিয়ে আশ্রয় নেওয়া ৭০টি অসহায় পরিবারের মাঝে তিনি ওই ভোজ্য পণ্য বিতরণ করেন। ভোজ্য পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, লবণ, চিনি, তেল, মরিচ, হলুদ ও ধনিয়া গুড়া।
জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও নদ-নদীর পানি ঢুকে কেশবপুর পৌরসভার সাত হাজার পরিবারের ভেতর প্রায় চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জলাবদ্ধতার পানি বাড়িঘরে ঢুকে পড়ায় বাধ্য হয়ে সড়কের পাশে টংঘর বানিয়ে আশ্রয় নিয়েছে অসংখ্য পরিবার। বিপাকে পড়েছে হাজারো মানুষ। জলাবদ্ধতার পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকায় আরও পরিবার পানিবন্দি হওয়ার আশঙ্কা রয়েছে। রাতের বেলায় ভোজ্য পণ্য পেয়ে আশ্রয় নেওয়া অসহায় পরিবারগুলো স্বস্তির নিশ্বাস ফেলেন এবং উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ-এর প্রতি অত্যান্ত খুশি হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট