1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জে মোহনগঞ্জের সাবেক দুই ছাত্রনেতা সেলিম কার্নায়েণ ও ভিপি জাহাঙ্গীরকে সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের জামালগঞ্জে নেত্রকোনার মোহনগঞ্জের সাবেক দুই ছাত্রনেতা ও উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি সেলিম কার্নায়েণ ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরের মান্নানঘাটের সংবাদপুর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ৯০ দশকের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে মোহনগঞ্জের ওই দুই সাবেক ছাত্রনেতাকে এ সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বর্তমান মোহনগঞ্জ পৌর বিএনপির নব-নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর।
১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের গুলিবিদ্ধ সাবেক ছাত্রনেতা আলমগীর কবিরের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু প্রধানের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা হেলাল চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জামির হোসেন, বিএনপি নেতা বশির আহমেদ, অলেক মিয়া, কাজী কামরুল হাসান, ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহালম চৌধুরী, বিএনপি নেতা ও ইউপি সদস্য কবির হোসেন প্রমূখ।
একইদিন বিকেল ৩টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজারেও সাবেক ছাত্রনেতা ও স্থানীয় ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে মোহনগঞ্জের ওই দুই বিএনপি নেতাকে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে বলেও জানান আলমগীর কবির।এদিকে এ সংবর্ধনা অনুষ্ঠানে মোহনগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও মোহনগঞ্জ উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি সেলিম কার্নায়েণ অনুপস্থিত থাকায় তাঁর পক্ষেও সংবর্ধনার ক্রেস্ট গ্রহণ করেন, ভিপি জাহাঙ্গীর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট