1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা সুনামগঞ্জ-১ আসনে মাদক,জুয়া চাঁদাবাজিসহ কোনো অনিয়ম চলবে না:এমপি কামরুল যশোরের কেশবপুরে ভূমিকম্প অনুভূত সাতক্ষীরায় জাতীয় শ্রমিক শক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্মপাশায় ৪৪ পিস ইয়াবাসহ ৬ মাদককারবারি গ্রেপ্তার

গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ(স্টাফ রিপোর্টার)রাজধানীর রায়ের বাজার এলাকায় একটি ভাড়া বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এ বিস্ফোরণে সোনিয়া জান্নাত পিংকি (৩০) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলাস্থ মামুদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়,নিহত সোনিয়া জান্নাত পিংকি উপজেলার মাহমুদপুর গ্রামের শাহজাহান মিয়ার কন্যা। তার বিয়ে হয় পাশ্ববর্তী খালিয়াজুরী উপজেলার বোয়ালী গ্রামে। স্বামী রুমান মিয়া (৩৫) কর্মসূত্রে ঢাকায় বসবাস করতেন। তিনি রায়ের বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী নিহত সোনিয়া জান্নাত পিংকি, তাদের তিন বছরের শিশু সন্তান সানাফ ও নিহতের কলেজ পড়ুয়া ছোট ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।মঙ্গলবার দিবাগত রাত (বুধবার সেহরির সময়) ঢাকার রায়ের বাজারের ভাড়া বাসায় সেহরির সময় রান্না করতে গেলে এ ঘটনা ঘটেছে। জানা যায়, গ্যাস লাইনে লিকেজ ছিল। সেহরির রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে সোনিয়া আক্তার পিংকি পিংকি গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বড় বোনকে রক্ষা করতে গিয়ে নিহতের ছোট ভাই অপু (১৮) গুরুতর দগ্ধ হন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অপু একটি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।নিহতের তিন বছর বয়সী সন্তান সানাফ ও স্বামী রুমান মিয়া শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিহতের মরদেহ ঢাকা থেকে মোহনগঞ্জে আনা হয়। পরে জোহরের নামাজের পর মামুদপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।একজন তরুণ শিক্ষিকার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত গ্যাস লাইন মেরামত করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিহতের পরিবারের দাবি, কর্তৃপক্ষের অবহেলায় আর যেন কোনো প্রাণ না ঝরে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট