1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী,চিকিৎসা পেলে সুস্থতার আশা কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর বাংলা নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা /খুলনা ও যশোর অঞ্চলে স্বর্ণ পাচার সংশ্লিষ্ট নানা অভিযোগে আলোচিত সোনাব্যবসায়ী মীর শাহিন সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ দাবি করলেও স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র।স্থানীয় সূত্রে জানা যায়, মীর শাহিন পাটকেলঘাটার সাইকেল মিস্ত্রি জামাল উদ্দীনের ছেলে। স্বল্প সময়ের মধ্যে তিনি ‘তুবা পাইপ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিকানা গড়ে তোলেন। পাশাপাশি ‘মুসলিম জুয়েলার্স’ নামে একটি স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে তার।অভিযোগ রয়েছে, কয়েক বছর আগে যশোরে স্বর্ণসহ আটক হন শাহিন। পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি ছাড়া পান। এর প্রায় এক বছর পর খুলনাতেও আবার স্বর্ণসহ ধরা পড়ার ঘটনা ঘটে। সেখান থেকেও একইভাবে অর্থ লেনদেনের মাধ্যমে তিনি মুক্তি পান বলে দাবি স্থানীয়দের।স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে শাহিন যে বিলাসবহুল গাড়িটি ব্যবহার করেন, যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা, সেটি স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত হয় বলে তাদের সন্দেহ।তবে সংবাদ সম্মেলনে মীর শাহিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ব্যবসা বৈধ। আমাক পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।” তিনি দাবি করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং এর পেছনে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের হাত রয়েছে।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।
স্থানীয়দের প্রশ্ন, একাধিকবার স্বর্ণসহ আটকের অভিযোগ থাকার পরও কীভাবে শাহিন প্রতিবারই ছাড়া পান—এ নিয়ে তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট