1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার,স্বামী পলাতক

  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

গোলাম কিবরিয়া পলাশ/ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহতের স্বামী স্বপন মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।রবিবার (৮ জুন) দুপুরে আল-আমিন খান নয়নের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন থেকে নিহত দম্পতির মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এতে সন্দেহ জাগে স্বজনদের মধ্যে। তারা বাসায় এসে তালাবদ্ধ ঘর দেখতে পান। জানালার ফাঁক দিয়ে ভেতরে নজর দিলে সাবিনা আক্তারের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, “আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে তালা মেরে পালিয়ে গেছে স্বপন মিয়া। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠিন শাস্তি চাই। এদিকে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে, ভালুকা মডেল থানা পুলিশের বাধার মুখে পড়েন। ছবি তোলা ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।বাড়ির মালিক আল-আমিন খান নয়ন জানান, নিহত সাবিনা আক্তার তাঁর বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।নিহত সাবিনার বাড়ি ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী গ্রামে। তাঁর স্বামী স্বপন মিয়ার বাড়ি পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর এলাকায়। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং স্বপন মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট