1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট ফুলতলা -ডুমুরিয়া (খুলনা ৫) আসনে সনাতনীদের ভোটে ধানের শীষের বিজয়। এমনটি আখ্যায়িত করে বিএনপির অনেক বড় বড় নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বাস্তবেও তাই। আওয়ামী দুর্গে, বিএনপির হানা। তবে বিএনপির প্রভাবশালী নেতাদের নিজ নিজ কেন্দ্রে কিন্তু ভরাডুবি হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে মুসলিম অধ্যুষিত এলাকায় বেশীর ভাগ নারীরাই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর লম্বা লাইনে প্রতিটি কেন্দ্রে সনাতনীদের উপস্থিতিতে ভোট প্রদান। যার প্রমাণ রয়েছে ফলাফল সিটে। বিশ্বাস, ভালোবাসা ও আস্থার জায়গা থেকে এর বিকাশ ঘটেছে এমনটি দাবি অনেক নেতা কর্মীর। তারা অনেকে এমনও মন্তব্য করেছে বিগত আওয়ামীলীগের সরকারের পতনের পরে সুবিধাবাদী নেতাদের কারনে এমন অবস্থা এবং তাদের অসৎ আচারনের কারনে এমন হয়েছে। এখন প্রশ্ন কি কারণে এত জয় জয়াকর? আর এর নেপথ্যে কারা? এ ভালোবাসা ও আস্থা ধরে রাখার উপায় কি? এ নিয়ে কথা হয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সাথে। তিনি বলেন সংখ্যালঘু কিছু নেই। আমরা সবাই বাঙালি, হিন্দু-মুসলিম ভাই ভাই। একই জনপদে সুখে দুঃখে বসবাস মোদের। আর আজীবন এ ভাবে মিলে মিশে থাকতে চাই। আমাদের আচারণ ও আশ্বাসে এক মত তারা। যে কারণে ভোট দিয়ে সেটি তারা প্রমাণ করে দিয়েছে। তিনি আরো বলেন বিশেষ করে হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টানদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জীবন দিয়ে হলেও সুখে দুখে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপিও। অপর এক প্রশ্নের জবাবে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট খুলনা জেলার আহ্বায়ক বান্দা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক নিত্যানন্দ মন্ডলের সাথে। তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের আস্থা ফিরাতে ও জাতীয়তাবাদী দল বিএনপির ছায়া তলে আনতে দির্ঘ দিন ধরে কাজ করে আসছি। উপজেলা বিভিন্ন এলাকায় সনাতনী সমাবেশ, হিন্দু সম্প্রদায়ের আচারানুষ্ঠানে অংশগ্রহণ, মতুয়া মহাসমাবেশসহ নানা ভাবে হিন্দুদের সংগঠিত করা হয়েছে। বান্দা কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত মতুয়া মহাসমাবেশে হাজার হাজার মতুয়া সংঘের ভক্ত বৃন্দের উপস্থিতিতে ওড়াকান্দি শ্রীধামের মতুয়্যাচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর নিজেই হাজির হয়ে এবারের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের দল বিএনপিতে ভোট প্রদান করার জন্য সকলের প্রতি আহবান জানান।নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রদান করেছে। আর এ আস্থা ধরে রাখতে তাদের প্রতি ভালোবাসা ও সুখে দুখে পাশে থাকতে হবে। এ জন্য জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী আন্তরিক থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট