1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি)ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের আয়োজনে নারী ও শিশু পাচার এক দূর্বহ যন্ত্রণা এবং মাদক ও কিশোর গ্যাং-এর ভয়াবহতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু পাচার রোধ-সহ মাদকের কুফল, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অধিক মনোযোগী করার লক্ষে ওই অনুপ্রেরণামূলক “সেমিনার” করা হয়।বুধবার (৬ মে-২৬) গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের কলেজ মিলনায়তনে অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ মিন্টু মিয়া-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, যশোর সরকারি সিটি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সবুজ শামীম আহসান।সেমিনারে আলোচনা করেন, পরিচালনা পরিষদের সদস্য জনাব মোঃ আইয়ুব হোসেন, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস, মাহমুদ হাসান ও প্রভাষক রাশিদা খাতুন।আলোচকগণ, নারী ও শিশু পাচার রোধসহ মাদকের কুফল, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ শীর্ষক অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।ঐতিহ্যবাহী গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ কতৃপক্ষের আয়োজনে প্রায় চারশতাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থীদের উপস্থিতিতে এতো সমৃদ্ধ সুন্দর একটি সেমিনার শতভাগ সফল হওয়ায় প্রধান আলোচক যশোর সরকারি সিটি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সবুজ শামীম আহসান কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট