1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা মরহুম এ কে এম আনিছুর রহমান ও মরহুম আল আমিন কবির চৌধুরী ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের ১৭৪তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর পৌরপার্কের তির্যক কার্যালয়ে যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ওই সভা হয়।শুক্রবার (১৫ মে-২৬) সকাল দশটায় সংগঠনের সভাপতি ডা. মোকাররম হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও সংগঠক চিত্রকর আলী আসগর রাজা, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক, যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত সহ-সভাপতি অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন।সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম- এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি অধ্যাপক মাফিজুল ইসলাম।এছাড়াও কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক মানবতার ফেরিওয়ালা খ্যাত রাশিদা আখতার লিলি, অধ্যাপক সুরাইয়া শরীফ, শরীফ উদ্দিন, কবি বকুল হক, হাসান মাহমুদ, ফারুক হোসেন, এডিএম রতন, রবিউল হাসান, মুজিবুর রহমান, রকি মাহমুদ, মনিকা রায়, রেবেকা টপি, শরিফুল আলম, রশিদ শিমুল, কৃষ্টিবন্ধন, যশোর জেলা শাখার সম্মাননীয় সাধারণ সম্পাদক এম এ কাশেম অমিয়, রাবেয়া খানম, আব্দুল হালিম, মাহমুদা খানম প্রমূখ।সংগঠনের পক্ষ থেকে যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত সহ-সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো‌ হয়। এছাড়াও দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পরে কিছুটা সুস্থ হয়ে সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সভাপতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন, নতুন কবিদের ফুল দিয়ে বরণ, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও তার পুত্রের‌ জন্য দোয়া কামনা, কবি আমির হোসেন মিলন, কবি হোসেন আলী এবং সকল অসুস্থ কবি সাহিত্যিকদের আশু রোগমুক্তি কামনা সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট