1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসমা আক্তার (৫৫) নামে এক নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।এর আগে বিকালে পৌরশহরের পুকুরিয়া এলাকায় একটি বাসায় থাকা অবৈধ জালের গুদামে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানে ৩০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার ও মজুদ করায় হাওর এলাকার মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।উল্লেখ্য- গত বৃহস্পতিবার পৌরশহরের খলিফাপট্টি এলাকা থেকে সাড়ে আট লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট সোহেল মিয়া নামে এক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি জাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।এর পরদিন শুক্রবার বরান্তর এলাকায় হাওর থেকে বিপুল পরিমাণ চায়না দুয়ারিসহ বিভিন্ন ধরণের অবৈধ জাল জব্দ করে পুড়ানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট