1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত বটবৃক্ষ কালবৈশাখী ঝড়ের কবলে সাতক্ষীরার পৌরসভার ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে যুবদের আল্টিমেটাম ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মানবিক এক সফল আঙ্গুর চাষী মনিরামপুরের আকবর ভাই কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে অপকর্ম ঢাকতে সোনা চোরাচালানকারী মীর শাহিনের সংবাদ সম্মেলন যশোরে শাশুড়িকে জবাই পুত্রবধূ আটক,উদ্ধার চাপাতি

মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত বটবৃক্ষ কালবৈশাখী ঝড়ের কবলে

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)আধুনিক বাংলা সাহিত্যের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে বটবৃক্ষ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। গাছটি উপড়ে নদীর ভিতরে পড়েছে। মধুসূদন এই বটবৃক্ষ কে নিয়ে একটি ছনেট রচনা করেন। তার এই ছোটবেলার স্মৃতি বটবৃক্ষ আজকে সমাপ্তি ঘটলো।শনিবার (০২ মে-২৬) দুপুরে হঠাৎ আঘাত হানা ভয়ংকর কালবৈশাখীর ঝড়ে গাছটি উপড়ে পড়ে। প্রচণ্ড ঝড়ের দাপটে ক্যাম্পাসজুড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি। ছিঁড়ে যায় বিদ্যুতের তার, ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন স্থাপনা ও সাইটের অংশবিশেষ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে দর্শনার্থীদের চলাচল বন্ধ হয়ে যায়।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরদাঁড়ির একমাত্র ঐতিহ্য প্রায় আড়াই’শ বছরের প্রাচীন বটবৃক্ষটি শণিবার দুপুরের দিকে আচমকা আকাশ কালো হয়ে আসে এবং অল্প সময়ের মধ্যেই ঝড়ের তীব্রতা ভয়াবহ রূপ নেয়। ঝড় থামার পর ক্যাম্পাসজুড়ে দেখা যায় ধ্বংসস্তূপের মতো দৃশ্য—ভাঙা ডালপালা, ছিঁড়ে পড়া তার ও লণ্ডভণ্ড পরিবেশ।স্বানীয় বাসিন্দারা জানান, বটবৃক্ষটি নিয়ে অনেক স্মৃতি রয়েছে। এটি দেখতে দেশ-বিদেশ থেকে অনেকে আসেন। আর হয়তো কোনো পর্যটকের পদধূলি এখানে পড়বে না। এটি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিময় বটবৃক্ষ। বটবৃক্ষটি ভেঙে পড়ায় তারা আন্তরিকভাবে দুঃখিত।
কবির বাড়ির পূর্ব দিকে প্রায় ৫’শ মিটার দূরে কপোতাক্ষ নদের তীরে জেলে পাড়ায় এ বটবৃক্ষের অবস্হান। এটি প্রায় ২০ শতক জমির উপর বিস্তৃত। কবির বাড়িতে যাওয়া দর্শনার্থীরা ও এ বটবৃক্ষ দেখতে যেতেন। এই বটবৃক্ষের তলায় সনাতন ধর্মালম্বীরা পূজা অর্চনা করেন।মধুসূদন একাডেমির পরিচালক ও মধুসূদন-গবেষক কবি খসরু পারভেজ জানান, ‘বটবৃক্ষ’ কবিতাটি কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৮৬৫ সালে লেখেন। এ কবিতা চতুর্দশপদী কবিতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট