1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার নবাগত সভাপতি প্রভাষক জুলমাত আলী এবং বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে-২৬) সকালে অনুষ্ঠানের শুরুতেই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ তৌহিদুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের নতুন সভাপতি প্রভাষক জুলমাত আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদ্রাসার সমস্যা, সম্ভাবনা ও কর্মপরিকল্পনার বিষয় তুলে ধরেন এবং মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস প্রদান করেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরী, সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, প্রভাষক আবু হুরাইরা।আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট গভর্নিং বডি, শিক্ষক এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা আব্দুস সামাদ। উল্লেখ্য, ১৯৫৫ সালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সুনামের সহিত অত্র প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট