1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

ফুলবাড়িয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ঈদ পুনর্মিলনী উৎযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ/ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের পবিত্র ঈদুল আযহা পরবর্তী আনন্দ উৎযাপনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সংগঠনটির দেশে অবস্থানরত সদস্য মন্ডলী ও তাদের পরিবার এবং আত্মীয় স্বজনরা অংশ গ্রহণ করেন।এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, সাপ্তাহিক ফুলখড়ির সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাবেক সহ সভাপতি খোরশেদ আলম।সভাপতির বক্তব্যে দিদারুল ইসলাম বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার বিভিন্ন পর্যায়ে অসহায়দের সহযোগীতা করে যাচ্ছে। ফুলবাড়ীয়ার প্রান্তিক পর্যায়ে তাদের সহযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে।এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রুহুল আমিন, ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম বাদশা, কৃষকদল নেতা আব্দুল্লাহ আল কাফি শিহাব, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, আবুল হোসাইন, উপদেষ্টা মজিবুর রহমান খান, বাসির চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, সহ সাংগঠনিক সম্পাদক মোনতাছির রহমান খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী রাকিব হোসেন, সমাজসেবক কবি জালাল উদ্দীন, সংগঠনটির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, মনির হোসাইন, নাজমুল হাসান, হাবিবুর রহমান ও ইমরান হোসাইন সহ অন্যান্যরা।পরে উপস্থিতিদের অংশগ্রহণে রেফেল ড্র ও দুপুরের লাঞ্চ আয়োজন করা হয়। এতে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সহ ১৪ জনকে পুরস্কৃত করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় সংগঠনটির সকল পর্যায়ের সদস্যদের অংশ গ্রহণে ফটোসেশান করা হয়।প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সংগঠনটির সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট