1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

খুলনায় র‌্যাব-৬ এর অভিযানে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম/র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুন আনুমানিক দুপুর ২ টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে কেএমপি, খুলনা সোনাডাঙ্গা মডেল থানার গ্রামীন আবাসিক এলাকায় রূপসার আইজগাতি গ্রামের মোঃ কবির আহমেদের ছেলে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার প্রধান আসামি মোঃ সজিব আহমেদ (ভাগিনা সজিব) ২০ কে গ্রেফতার করে।জানা যায় সবুজ হাওলাদার পেশায় ওয়াসার শ্রমিক। গত ০২ জুন আনুমানিক রাত ১০ টায় কাজ শেষ করে, সে এবং তার বন্ধু মোঃ রানা খান বাসায় ফেরার সময় সোনাডাঙ্গা আবাসিক এলাকার ময়লাপোতা নূরানী মহল্লায় মোল্লার কাঠের গোল্লার সামনে পৌঁছালে মামলার অন্যান্য আসামির সহযোগীতায় প্রধান আসামি মোঃ সজিব আহমেদ কথা আছে বলে পথ রোধ করে। কথা বলার এক পর্যায়ে সবুজের সাথে আসামিদের ধস্তাধস্তি হলে সজিব আহম্মেদ কোমড়ে থাকা ধারালো অস্ত্র দিয়ে সবুজ কে হত্যার উদ্দেশ্যে বুকের মাঝখানে আঘাত করে গুরুতর রক্তাক্ত ও জখম করে। এ সময় তার বন্ধু পালিয়ে যায়।সবুজের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সজিব আহম্মেদ সহ তাদের লোকজন দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন সবুজ কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ০৩ জুন রাত আনুমানিক ১২ টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন। পরে সবুজ হাওলাদারের পিতা বাদী হয়ে ঘটনার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।গ্রেফতারের পর র‌্যাব -৬ আসামিকে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট