1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী

জয়পুরহাটে বিষ্ণু মূর্তি উদ্ধার,গ্রেফতার ২

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স /জয়পুরহাটে বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ২ কালো পাথরের বিষ্ণু মূর্তিসহ দুই পাচারকারী গ্রেফতার। ছবি: বাংলাদেশ গার্ডিয়ান।জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে প্রাচীন মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী।গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে বাবুল হোসেন (৬৭) এবং পাঁচবিবি উপজেলার দানেশপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোরসালিন সরকার (২৩)।র‍্যাব জানায়, প্রাচীন ও মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তপথে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিল পাচারচক্রের সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। শনিবার দুপুরে পাঁচবিবির দানেশপুর এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং মূর্তিটি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্যে হেফাজতে রেখেছিল বলে জানায়।র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নিতে আটকদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট