1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

আশাশুনির প্রতাপনগরে পানি ব্যবস্থাপনা কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পানি ব্যবস্থাপনা কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩ ঘটিকার সময় এই ১০ টি স্থাপনার পানি ব্যবহারকারী দলের সদস্য,জমিদাতা,ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ স্থাপনা কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্যকে উপদেষ্টা করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।প্রজেক্ট অফিসার মোঃ ওয়ালিদ হোসেন পানি সংরক্ষণের গুরুত্ব ও কমিটি গঠনের গুরুত্ব ও কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এই পানির স্থাপনাটি দীর্ঘদিন ব্যবহার উপযোগী ও রক্ষণাবেক্ষণ করার জন্য এই কমিটি অগ্রনী ভূমিকা পালন করবে।কেয়ারটেকার আপনাদের পানি ব্যবস্থাপনার কাজে সবসময় সহযোগিতা করবেন।আপনারা যে কোন সমস্যা সমাধানে এই কমিটিকে জানাবেন তারা ইউনিয়ন পরিষদ হোক আর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল হোক তাদের সাথে যোগাযোগ করে সেটা সমাধান করে দিবেন।আর এই কমিটির মেয়াদ ১ বছর, আপনারা চাইলে ১ বছর পরে এই কমিটি পরিবর্তন করতে পারবেন।কমিটির উদ্দেশ্যে তিনি বলেন আপনারা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে পানি পান করা নিশ্চিত করবেন।ইউপি সদস্য বলেন আপনারা মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে পানি নিবেন।একাজটি একটি মহৎ কাজ।আমার ওয়ার্ডে মোট ১০ টি প্লান বসছে।আমি অত্যন্ত খুশি হয়েছি।এনজিও ফোরাম ও ইউএনডিপিকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের উদ্যোগ গ্রহন করার জন্য। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ওয়ার্ড ফ্যাসিলিটেটর রহিমা খাতুন।প্রকাশ বাংলাদেশ সরকারের গ্রীন ক্লাইমেট ফান্ড ও ইউএনডিপি এর কারিগরি সহযোগীতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর বাস্তবায়নে জিসিএ প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে মোট ৩১ টি ১০ পরিবার ভিত্তিক পানির স্থাপনার কাজ রয়েছে। ইতিমধ্যে ৩১ তম স্থপনার পরামর্শ ও চুক্তি স্বাক্ষর সভা হয়ে গেছে।এর মধ্যে ৬ নং ওয়ার্ডে ১০ টি স্থাপনা স্থাপন করার কাজ চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট