1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

মোহনগঞ্জে ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়ে ধ্বংস

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে বিভিন্ন হাওর থেকে ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের পাবইয়ের হাওর ও পাথরঘাটাসহ বিভিন্ন হাওর থেকে ওইসব নিষিদ্ধ জাল উদ্ধার করে। পরে তা উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।আগুনে পুড়ে ধ্বংস করা ওইসব নিষিদ্ধ চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের নেতৃত্বে মৎস্য আইন বাস্তবায়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস শাকুর শাদী ছাড়াও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, এক শ্রেণির অসাধু জেলে এলাকার নদ-নদী, হাওর, বিল ও জলাশয়গুলোতে অবৈধ কারেন্ট জাল, খনা জাল, মশারী জাল, চায়না দুয়ারি জালসহ মাছ ধরার বিভিন্ন ফাঁদ ব্যবহার করে  দেশীয় মাছের প্রজনন সময়ে মা মাছ ও রেণু পোনা নিধন করে চলেছ। আর এসব মা মাছ ও রেণু পোনা বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট