1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

কেশবপুর যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা/হত্যাকারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/যশোরের কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় মনিরুল ইসলাম নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ জুন-২৫) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনিরুল ইসলাম ১নং ত্রিমোহিনী ইউনিয়নের যুবদল নেতা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলার সরসকাঠি বাজারে ওই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিংড়া ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন।স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, নিহত মনিরুল ইসলাম (৩৪) ওই দিন বিকেলে সরসকাঠি বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় বরণডালী গ্রামের মশিয়ার গাজীর ছেলে বহুল আলোচিত কখনো এসপি, কখনো ওসি কখনো উদ্ধতম কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে অপকর্মের হোতা রেজা হাসান সবুজের নেতৃত্বে রুবেল সালাউদ্দিন-সহ একদল দুর্বৃত্তরা লোহার রড, লাঠি নিয়ে মনিরুলের ওপর হামলা চালায়। এতে মনিরুল ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। তাদেরকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রথমে তাকে আইসিইউতে রাখা হয় সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।এদিকে হামলাকালে স্থানীয়রা সবুজ, লিটন ও সালাউদ্দিন নামে তিন যুবককে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন চিংড়া ক্যাম্পের এসআই শামীম হোসেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করে মামলা দেওয়া হয়েছে, আরো যারা জড়িত রয়েছে তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।বুধবার মাগরিব নামাজ বাদ মাগরিব নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ-সহ নেতৃবৃন্দরা জানাজায় অংশগ্রহণ করেন ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট