1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা সুনামগঞ্জ-১ আসনে মাদক,জুয়া চাঁদাবাজিসহ কোনো অনিয়ম চলবে না:এমপি কামরুল যশোরের কেশবপুরে ভূমিকম্প অনুভূত সাতক্ষীরায় জাতীয় শ্রমিক শক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্মপাশায় ৪৪ পিস ইয়াবাসহ ৬ মাদককারবারি গ্রেপ্তার

মুজিবনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে মুজিবনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাধ্যমে ওই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ জুন-২৫) সকালে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বীর মুক্তিযোদ্ধা মোঃ সাবদার আলী-এর সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর মুনশী মোঃ মোকাদ্দেস হোসেন-এর সঞ্চালনায় সভায় মূল বক্তব্য প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন, যশোর অঞ্চলের ফিল্ড সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান ও পিএফজি মন্বয়কারী মোঃ ওয়াজেদ আলী খান। উক্ত সভায় রাজনৈতিক, ধর্মীয়, এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনাসমূহের মধ্যে ছিলো, পিস ফ্যসিলিটেটর ব্যাসিক ট্রেনিং (পিএফবিটি) বাস্তবায়ন, ইয়ুথ লিডারশিপ ডেভলপমেন্ট ট্রেনিং এবং পিস ইভেন্ট বাস্তবায়ন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামি বালাদেশের সেক্রেটারি মোঃ খাইরুল বাশার, পেশ ইমাম হাফেজ মোঃ মতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজ, সাংবাদিক ডালিম, সনাতন ধর্মের প্রতিনিধি ও শিক্ষক শ্যামল কুমার, পিস এ্যাম্বাসেডর ঝরনা খাতুন, ইউপি সদস্য রেহানা খাতুন, শিল্পী খাতুন, খ্রীষ্টান ধর্মের প্রতিনিধি লরেন্স মন্ডল ও মারিও সুশিত মন্ডল, প্রতিবন্ধি ব্যাক্তি মোঃ নজিবর রহমান সহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। উল্লেখ্য প্রশিক্ষণের জন্য অনাগ্রহি সদস্যদের বাদ দিয়ে আগ্রহী সদস্যদের নিয়ে কমিটি রিফরমেশন করা হয়।উপস্থিত সকল অংশগ্রহণকারী শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল-মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সব মানুষের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভার শেষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সাবদার আলী সবাইকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং প্রশিক্ষিত জ্ঞান কাজে লাগিয়ে সম্প্রীতির মুজিবনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট