1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার চুকনগরের মালতিয়ায় ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত দুর্নীতি বাজ, চাঁদাবাজি, জমি দখল করা চলবে না বল্লেন, তালা কলারোয়ার সাবেক, এমপি হাবিবুল ইসলাম হাবিব। কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ-১ আসনে মাদক,জুয়া চাঁদাবাজিসহ কোনো অনিয়ম চলবে না:এমপি কামরুল

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(ভ্রাম্যমাণ প্রতিবেদক)সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, অতীতে কে কি করলো, তা আমার দেখার সময় নেই। তবে এখন থেকে আমার সংসদীয় আসনে চাঁদাবাজি, জুয়া, মাদকসহ কোনো ধরনের অনিয়ম চলতে দেওয়া হবেনা। এছাড়াও এখন থেকে প্রতিটি বাজারে সরকার নির্ধারিত ট্যাক্সের বেশি কেউ চাঁদা আদায় করলে তাকেও ছাড় দেওয়া হবে না। তাই যারা বাজার ইজারা নেবেন, তারা ভেবেচিন্তে দায়িত্ব নেবেন।
বৃহস্পতিবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় সুধী সমাজের উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, হাওরাঞ্চল হিসেবে এই অঞ্চল দেশের অন্যান্য এলাকার তুলনায় বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি—আমি আপনাদের কামরুল হয়েই থাকতে চাই। এমপি ভাব নেওয়ার কোনো ইচ্ছে আমার ছিলো না, এখনও নেই। আমি কাজ করতে চাই। কাজের মাধ্যমেই আমি সবার ভালোবাসা অর্জন করতে চাই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সুধি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ সহিদ উল্যাহ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো: লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, সদস্য মজিবুর রহমান, নেহাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক শাহ কামাল, যুবদল সদস্য সোহেল তাজ, শাহ আলম, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার প্রমূখ। এছাড়াও অনুষ্ঠিত এ সমাবেশে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি হাবিবুর রহমান কাশেমি।মোনাজাত শেষে উপস্থিত হাজারো রোজাদারদের সঙ্গে নিয়ে ইফতার করেন নব-নির্বাচিত সংসদ সদস্য ও হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট