1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

সাপের কামড়ে প্রান গেল ছাত্রীর

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন/যশোরের ঝিকরগাছার বাঁকড়া গ্রামে বিষধর সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থী সুমাইয়া খাতুন (৯) মারা গেছে। তার মা খাদিজা বেগমও সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বাঁকড়া দাসপাড়ায় ইমাদুল ইসলামের বাড়িতে মা-মেয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিষধর একটি সাপ তাদের দু’জনকে দংশন করে। তাদের চিৎকার শুনে ইমাদুল ঘুম থেকে উঠে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।এরপর তাদের অবস্থা খারাপ হলে স্থানীয়ভাবে ঝাড়ফুঁকের ব্যবস্থা করা হয়। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় ভোররাতে যশোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। বর্তমানে খাদিজা বেগম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।সুমায়ার দাদা মোসলেম গাইন জানান, রাত একটার কিছু পরে তিনি চিৎকার শুনে অন্য ঘর থেকে এসে দেখেন মা ও মেয়ে সাপে কাটা। বহু সময় ঝাড়ফুঁকের পরও কাজ না হওয়ায় তারা হাসপাতালে যান। বৃহস্পতিবার সকাল দশটার দিকে সুমাইয়া মারা যায়।এর আগের দিন, মঙ্গলবার সন্ধ্যায় বাঁকড়া ইউনিয়নের বড় খলসি গ্রামে বিষধর সাপে কেটে মারা যান কৃষক মিলন সরদার (৪৫)। তিনি গরু আনতে মাঠে গেলে সাপে কাটে। বাড়ি ফিরে প্রথমে স্থানীয় ওঝার ঝাড়ফুঁক করালেও অবস্থার অবনতি হলে কলারোয়া হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।বাঁকড়া ও আশপাশের এলাকায় পরপর কয়েকটি বিষধর সাপের কামড়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট