1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”মোহনগঞ্জে যৌথ বাহিনীর ফুটপ্যাট্রল মহড়া

গঙ্গাচড়ায় আবাদি জমি জোরপূর্বক দখলে নিয়ে পুকুর খনন ও কাঁচা ঘরে নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

শরিফা বেগম শিউলী/রংপুরে চাষাবাদযোগ্য আবাদি জমি জোরপূর্বক দখলে নিয়ে পুকুর খনন বালু তুলে ও টিনের ঘর বাড়ি করার অভিযোগ উঠেছে। গঙ্গাচড়া উপজেলাধীন আলেকিসামত কোলকোন্দ এলাকার আব্দুর রাজ্জাকের পৈত্রিক সূত্রে প্রাপ্ত আবাদযোগ্য জমি একই উপজেলাধীন মনিরাম কসাইপাড়া বড়বিল এলাকার আজিজুর রহমানের ছেলে হারুন মিয়া জোরপূর্বক দখলে নিয় শ্যালো মেশিন দিয়ে পুকুর খনন করে। গত ২৫-০৬ ২০২৫ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি) গঙ্গাচড়া বরাবর প্রেরিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিবাদীরা শ্যালো মেশিন দিয়ে জমি খনন কাজ শুরু করে। তাৎক্ষণিক জমির মালিক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের খনন কাজে বাধা দিলে হারুন মিয়া এবং তার সংঘবদ্ধ বাহিনী এলোপাতাড়ি কিল ঘুসি ও মারধার করে। তাদের উর্পযপরি আঘাতে আব্দুর রাজ্জাক রক্তাক্ত ও জখন হন। এ সময় আশপাশের লোকজন এসে আব্দুর রাজ্জাককে প্রতিপক্ষের হাত থেকে উদ্ধার করেন। এদিকে বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন-যে কোন মূল্যেই উক্ত জমি দখলে রাখবেন। পুনরায় পুকুর খনন কাজে বাধা দিলে তাকে চরম শিক্ষা দেওয়া হবে ও মামলা করে হয়রানি করবে বলে হুমকি দেয় হারুনগং। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। আলেকিসামত কোলকোন্দ এলাকার সামসুল হকের ছেলে অভিযোগকারী আব্দুর রাজ্জাক তার জমির তফশীল বর্ণনা দিয়ে জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত গঙ্গাচড়া উপজেলার মনিরামপুর মৌজার জেএল নং-১০, খতিয়ান নং ১৪৬, ২০২ ডিপি নং-৬৪, বুজরত খতিয়ান ২১০১, দাগ নং ২৩৩২/ ২৯৩৩ জমি ১.৩৪ শতকের মধ্যে ২৯ শতক জমি। তফসিল বর্ণিত উক্ত জমি তদন্ত পূর্বক খনন কাজ বন্ধ করে জমির প্রকৃত মালিককে নির্বিঘ্নে চাষাবাদ করার সহযোগিতা কামনা করেন।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট