1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

সভাপতি লুৎফর, সম্পাদক আবুুল হাসান কেশবপুরের ভালুকঘর বাজারে প্রথম পরিচালনা কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই বাজারটি সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য এ পর্যন্ত কোন কমিটি না থাকায় ২০২৫ সালে এই প্রথম কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। বাজারের ভুক্তভোগী দোকানদাররা গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে ইচ্ছুক। ভালুকঘর বাজারের ১৬৭ জন দোকানদার ভোটাধিকার প্রাপ্ত হন। সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন করা হবে বলে সিদ্ধান্ত হয়। সভাপতি পদে দুইজন এবং সম্পাদক পদে দুইজন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন।রবিবার (২৯ জুন-২৫) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ গৃহিত হয়। ১৬৭ জন ভোটারের মধ্যে ১৬৫ জন ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এ নির্বাচনে, সভাপতি পদে ১শ ২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, মোঃ লুৎফর রহমান বিশ্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুস্তাফিজুর রহমান বিশ্বাস পেয়েছেন ৬১ ভোট।সাধারণ সম্পাদক পদে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল হাসান তার নিকটতম প্রতিযোগী ছিলেন মোঃ আবুল কাশেম তিনি পেয়েছেন ৭৫ ভোট।নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, প্রবীণ ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম সানা। উপস্থিত ছিলেন, ভালুকঘর পুলিশ ক্যাম্পের এএসআই মোঃ আমফান-সহ পুলিশ ফোর্স ও গ্রাম্য পুলিশগণ। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী গোলাম মোস্তফা বাবু। সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে নির্বাচিত প্রতিনিধিরা সাংবাদিকদের জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট