1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”মোহনগঞ্জে যৌথ বাহিনীর ফুটপ্যাট্রল মহড়া

বিএনপি নেতা ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাদকসহ আটক, স্কুলের ভাবমূর্তি প্রশ্নের মুখে

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিবেদক /রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জ বাজারে র‍্যাব-৫ এর বিশেষ অভিযানে বিএনপি নেতা ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি ময়েজউদ্দিন এবং তার ছেলেকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।স্থানীয় একটি ফার্মেসিতে নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ ও দ্রব্য বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় আরও তিনজনকে নেশা সেবনের দায়ে হাতেনাতে আটক করে র‍্যাব। অভিযানে ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়।একজন প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির মাদকের সঙ্গে জড়িত থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলেছেন, একজন মাদক ব্যবসায়ী কীভাবে একটি স্কুলের সভাপতি হন – তা গভীরভাবে চিন্তার বিষয়। এতে করে স্কুলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।স্থানীয় একাধিক বাসিন্দা হতাশা প্রকাশ করে বলেন, “আমরা ভাবতেই পারি না যে আমাদের স্কুলের সভাপতি এমন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। এটা পুরো সমাজ ও নতুন প্রজন্মের জন্য খুবই বিপজ্জনক বার্তা দেয়।”র‍্যাব জানিয়েছে, ময়েজউদ্দিন ও তার ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে, স্কুল কমিটির সভাপতির এমন কর্মকাণ্ডের পর তাকে বরখাস্ত ও গভর্নিং বডি পুনর্গঠনের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট