1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সমাজের সকলস্তরের মানুষের এগিয়ে আসতে হবে–জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

স্বপন কুমার রায় / স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরজননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সমাজের সকলস্তরের মানুষের এগিয়ে আসতে হবে। তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।তিনি আজ (শুক্রবার) দুপুরে যশোর জেলার চৌগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অস্বচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। ঢাকাস্থ চৌগাছা সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। আমাদের সহযোগিতা পেলে তারাও সম্পদে পরিণত হতে পারে। সরকার তাদের বিভিন্ন ভাতাসহ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সৃষ্টি ওপর গুরুত্বারোপ করেন। অস্বচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে তাদের জীবনমানের খোঁজ খবর নেন সিনিয়র সচিব।
যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো: মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত, যশোরে পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মো: মাসুদ রানা ও চৌগাছা সমিতির দপ্তর সম্পাদক মো: শাহিন আলম বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুইশত জন অক্ষম ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও খায়রুন্নেছা নাসির্ং কলেজের উদ্বোধন, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট