1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা সুনামগঞ্জ-১ আসনে মাদক,জুয়া চাঁদাবাজিসহ কোনো অনিয়ম চলবে না:এমপি কামরুল যশোরের কেশবপুরে ভূমিকম্প অনুভূত সাতক্ষীরায় জাতীয় শ্রমিক শক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্মপাশায় ৪৪ পিস ইয়াবাসহ ৬ মাদককারবারি গ্রেপ্তার

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ /আশাশুনিতে বৃষ্টির পানি (সুপয়ে পানি) সংরক্ষণের লক্ষ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্ক চত্বরে এ পানির ট্যাংক বিতরণ করা হয়।নেটজ্ বাংলাদেশ এর সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পানির ট্যাংক হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রশাসনিক কর্মকর্তা একেএম মাহবুবুুল হক, আশাশুনি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্যাহ, ইউপি সদস্য মোঃ শাহিনুর আলম শাহিন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য তপন সরকার, ইউপি সদস্য (সংরক্ষিত) মোছাঃ ময়না খাতুন, আশাশুনি প্রেস ক্লাবে সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান, সাংবাদিক বিএম আলাউদ্দীন, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড়সহ সুশীল সমাজের প্রতিনিধি ও প্রকল্পের অংশগ্রহনকারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ প্রকল্পের শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে এক হাজার লিটারের ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এর মধ্যে আজকে ৩০টা ট্যাংকি বিতরণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট