1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার করুণ দশা:মাঠে গরু,শ্রেণিকক্ষে ফাঁকা বেঞ্চ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক/ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ২৮নং শ্রীপুর জিথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। শিক্ষার পরিবেশ যেখানে শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠার কথা, সেখানে এখন চলছে গরু চরানোর মহড়া, মাঠ পরিণত হয়েছে গরুর খামারে, শহীদ মিনার ছেয়ে গেছে আগাছা ও পশুর মলমূত্রে।সরেজমিন গিয়ে দেখা যায়, ছয়জন শিক্ষকের মধ্যে পাঁচজন উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আশঙ্কাজনকভাবে কম। ৩য় শ্রেণির ২৬ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত মাত্র ১১ জন, ৪র্থ শ্রেণিতে ২২ জনের মধ্যে ৫ জন এবং ৫ম শ্রেণিতে ২১ জনের মধ্যে মাত্র ৭ জন।বিদ্যালয় মাঠে গরু বাঁধা, পুরাতন ভবনে রাখা হয়েছে গরুর খড়। শহীদ মিনারটি পরিণত হয়েছে অবহেলার প্রতীক হিসেবে — চারপাশে আগাছা, মলমূত্র ও দুর্গন্ধে ঢেকে আছে জাতির শ্রদ্ধাস্থল।স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা সময়মতো বিদ্যালয়ে আসেন না এবং অনেক সময় দুপুরেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান। নিয়মিত পাঠদান না থাকায় শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে, ফলে শিক্ষার্থী সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান দাবি করেন, “আমরা নিয়মিত পাঠদান করি। উপবৃত্তি পাওয়া ১০৭ শিক্ষার্থীর মধ্যে অনেকেই মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, তাই তারা আর নিয়মিত আসে না।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ বলেন, “আমি এখনো বিদ্যালয়টি পরিদর্শন করিনি। তবে দ্রুতই সরেজমিন গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।দীর্ঘদিন ধরে এমন অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। অনেকেই মনে করছেন, শিক্ষা বিভাগের নজরদারির অভাব ও দায়িত্বহীনতা এ পরিস্থিতির জন্য দায়ী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট