1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা সুনামগঞ্জ-১ আসনে মাদক,জুয়া চাঁদাবাজিসহ কোনো অনিয়ম চলবে না:এমপি কামরুল যশোরের কেশবপুরে ভূমিকম্প অনুভূত

পাইকগাছায় অস্ত্র, ককটেল দিয়ে বাবা, ছেলে ও ভাইপোকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, প্রতিপক্ষ কর্তৃক মাইক্রোফন কাড়াকাড়ি 

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ শফিয়ার রহমান/খুলনার পাইকগাছায় অস্ত্র ককটেলসহ মাদকদ্রব্য দিয়ে বাবা-ছেলে ও ভাইপোকে ষড়যন্ত্রপুর্বক গ্রেপ্তার করানোর প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য চলাকালে মাইক্রোফোন প্রতিপক্ষ  মোখলেছুর রহমান কাজল কর্তৃক কেড়ে নেয়ার ঘটনা ঘটে। রবিবার বিকেলে উপজেলার নতুন বাজারস্থ প্রধান সড়কের উপর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মটবাটী দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াত নেতা মাওঃ আমিনুল ইসলাম, বিপ্লব সরকার, রিংক মন্ডল, দিপালী বিশ্বাসসহ অনেকে। ভুক্তভোগী পরিবের সদস্যরা কেঁদে কেঁদে ঘটনার বর্ণনা দেন। সভাপতিত্ব করেন নির্মল বিশ্বাস।মানববন্ধনে বক্তারা বলেন, গত  ৮ জুলাই উপজেলার মটবাটী গ্রামের রসময় বিশ্বাসের জ্বালানী রাখা ভাঙ্গা ঘর থেকে একটি দেশী তৈরী পাইপগান, ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ও সেনা সদস্যরা। এসময় গ্রেফতার করে রসময় বিশ্বাস (৫৮) তার ছেলে প্রিতম বিশ্বাস (৩০) ও ভাইপো দেব্রত বিশ্বাস(২৯)। বক্তারা আরো বলেন, যারা আইন শৃংখলা বাহিনীকে সংবাদ দিয়ে এসব  উদ্ধার ও গ্রেপ্তার করিয়েছে তারাই এগুলো রেখে তাদেরকে ফাঁসিয়েছে। জায়গা-জমি নিয়ে প্রতিবেশী দিলীপ ও তার সহযোগীদের শত্রুতা চলছে। তারাই এটা ঘটিয়েছে। এদিকে মানববন্ধন চলাকালে দিলীপের সহযোগী মোখলেছুর রহমান কাজল ভুক্তভোগী রসময় বিশ্বাসের স্ত্রী বক্তৃতা প্রদান কালে তার হাত থেকে ধস্তাধস্তি করে মাইক্রফোন কেড়ে নিয়ে পরিবেশ ঘোলাটে করে তোলে। এক পর্যায়ে সে শত শত মানুষের সামনে তাদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট