1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা সুনামগঞ্জ-১ আসনে মাদক,জুয়া চাঁদাবাজিসহ কোনো অনিয়ম চলবে না:এমপি কামরুল যশোরের কেশবপুরে ভূমিকম্প অনুভূত সাতক্ষীরায় জাতীয় শ্রমিক শক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্মপাশায় ৪৪ পিস ইয়াবাসহ ৬ মাদককারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলায় জড়িত মাদকাসক্ত ও ভাড়াটিয়াদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ / সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের উপর মাদকাসক্ত ও ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা সাড়ে ১১টায় নিউ মার্কেট চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়,যার অনুলিপি দেওয়া হয় স্বরাস্ট্র ও তথ্য মন্ত্রণালয়ে।সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংবাদিক গাজী ফরহাদ, আমিনুর রহমানসহ অন্যরা।সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য হলো, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা। কিন্তু গত ২০২২ সালের পর থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের স্থানীয় নেতাদের অনৈতিক হস্তক্ষেপে এর ধারাবাহিকতায় ছেদ পড়ে। ফলে সৃষ্টি হয় অচলাবস্তার। বিগত জুলাই-আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর কতিপয় ব্যক্তিবর্গ সাতক্ষীরা প্রেসক্লাবের অধিকাংশ সদস্যকে বাইরে রেখে একটি মনগড়া কমিটি গঠন করে এবং অসাংবাদিক ও সন্ত্রাসীদের নিয়ে প্রেসক্লাবে দখরদারিত্ব কায়েম করে। তারা পেশাদার সাংবাদিকদের প্রেসক্লাব ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে সাতক্ষীরা প্রেসক্লাবের অধিকাংশ পেশাদার সাংবাদিক সদস্যের মতামতের ভিত্তিতে আবুল কাসেমকে সভাপতি ও আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। গত ৩০ জুন উক্ত কমিটির সাধারণ সভায় অংশগ্রহণের জন্য সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে যেতে চাইলে দখলদার কমিটির নেতা আবু সাঈদ ও আব্দুল বারী অস্ত্র-শস্ত্রে সজ্জিত বহিরাগত ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হামলা চালায়। এতে কমপক্ষে ৩ জন গুরুতরসহ ১৫ জন সাংবাদিক আহত হন। যে ন্যাক্যারজনক ঘটনা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাব সদর থানা থেকে খুবই সন্নিকটে। সাধারণ সভার আগে সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সংস্থায় চিঠি দেওয়া হয়। অথচ ৩০ জুন সাংবাদিকরা প্রশাসনের নিকট থেকে কোনরুপ নিরাপত্তা পাননি। উল্টো ০১ জুলাই আহত ৩৭ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। এজন্য পুলিশের ভূমিকা নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন সুধীমহলে ক্ষোভের সঞ্চার হয়। বর্তমানে অধিকাংশ পেশাদার সাংবাদিক প্রেসক্লাবে যেতে পারেন না। প্রেসক্লাবের সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি ভোটের পরিবেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট