1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

দেবহাটায় নওয়াপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির মনোনয়ন পত্র বিক্রয় উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক /দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির মনোনয়ন পত্র বিক্রয় উদ্বোধন করা হয়েছে।২৩ জুলাই ২০২৫, বুধবার সকাল ১১টায় নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট ওয়ার্ড বিএনপির কার্যালয়ে থেকে ৯ টি ওয়ার্ডের মনোনয়ন পত্র বিক্রয় করা হয়। সভাপতি পদে ১৭ জন, সাধারণ সম্পাদক পদে ১৭ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১৭ জন, ৩ পদে মোট ৫১ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেন। নওয়াপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মনোনয়ন পত্র বিক্রয় উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা আসন সংসদীয়- ৩, নির্বাচন পরিচালনা টিম সদস্য এ্যাড: আবিদুল হক মুন্না, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্যরা যথাক্রমে মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক কামাল হোসেন, আহসানুল্লাহ ঢালী, রাজিব হোসেন রাজু,ডাঃ লুৎফর রহমান ও আব্দুর রহমান। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মামুন হাসান ও বিএনপির মিডিয়া সেল এর সহকারী সদস্য কাজী রাহাত উপস্থিত ছিলেন। আগামী ২৬ জুলাই শনিবার বেলা ২ টা থেকে বিকাল ৬ টা পযর্ন্ত বিরামহীন ভাবে সচ্ছ নির্বাচনের মাধ্যমে ৯ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, যে সকল ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে একক প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন, তাদেরকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট